কী এই সিস্টেম- কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রালয় ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (National Cyber Crime Reporting Portal) বানিয়েছে ৷ ওয়েবসাইটের লিঙ্ক https://cybercrime.gov.in/Default.aspx ৷ এই ওয়েবসাইটে একটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে ৷ নম্বরটি হল 155260 ৷ নিজেরে ফোনে এটি সেভ করে নিন ৷ দিল্লি, রাজস্থান উত্তরাখণ্ড, ছত্তীসগড়, উত্তরপ্রদেশ, অসম, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এই নম্বরে ২৪ x ৭ ফোন করে অভিযোজ জানাতে পারবেন ৷ অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা এখানে সকাল ১০ টা থেকে বিকেল ৬টার মধ্যে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ৷
আপনাকে কী করতে হবে -
আপনি কোনওরকমের সাইবার ফ্রড শিকরা হয়ে থাকলে এখানে কল করে অভিযোগ জানাতে হবে ৷
অভিযোগ জানানোর সময় কী কী খেয়াল রাখতে হবে
ফ্রডের বিষয়ে পুরো তথ্য জানাতে হবে
ফ্রডের সময় জানাতে হবে
আপনার ব্যাঙ্কের নাম, ঠিকানা এবং ই-ওয়ালেট (PhonePe, Google Pay, PatTM etc) যেখান থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে ৷
আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে এবং শীঘ্রই আপনার টাকা ফেরত পেয়ে যাবেন ৷
কীভাবে আপনি ফেরত পাবেন টাকা?
আপনার দেওয়া তথ্য অনুযায়ী যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করা হয়েছে সেটি ফ্রিজ করে দেওয়া হবে ৷ অর্থাৎ ওই অ্যাকাউন্টের মালিকও টাকা তুলতে পারবেন না ৷ আপনার অভিযোগ সঠিক হলে আপনার পুরো টাকা অ্যাকাউন্টে ফেরত চলে আসবে ৷ আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার দায়িত্ব যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ এই ভাবে কাজ করবে পুরো সিস্টেম ৷
কিন্তু প্রশ্ন হচ্ছে ৫ মিনিটের মধ্যে প্রতারক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় তাহলে কী হবে ৷ সে ক্ষেত্রে আপনার এলাকার থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে ৷ অন্যান্য মামলার মতো পুলিশ এর তদন্ত শুরু করবে ৷
No comments:
Post a Comment