ভারতীয় বাজারে এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে পুরোনো নোট বিক্রি করা হয়ে থাকে। আপনারও কি এমন শখ রয়েছে তাহলেই সুবর্ণ সুযোগ। আপনার কাছে যদি ব্রিটিশ আমলের পুরোনো দশ টাকার নোট বা কয়েন থাকে, তাহলে সেটি বিক্রি করে আপনি সহজেই প্রচুর টাকার মালিক হতে পারেন। আর এই লকডাউনে তা কাজে লাগতে পারে অনেকেরই।ইন্ডিয়া মার্ট মা শপিক্যুইলের মতোন ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন আপনার জমানো পুরোনো নোট। ইতিমধ্যেই বাজারে চলে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের নতুন ১০ টাকার নোট।
পুরোনো নোট বাজার থেকে একেবারে না চলে গেলেও সেই নোট এখন আর ছাপানো হচ্ছে না। যার ফলে নতুন নোটই বাজার দখল করছে ধীরে ধীরে। যার ফলে পুরোনো নোট ধীরে ধীরে বাজার থেকে বিলুপ্ত হচ্ছে। তাই যারা পুরোনো নোট বা কয়েন জমাতে ভালবাসেন তারা অনায়াসেই সেই সুযোগ কাজে লাগাতে পারেন। এবং আরও বেশি দরে বিক্রি করতে পারবেন। আপনার কাছে যদি ব্রিটিশ আমলের সেই পুরোনো ১০ টাকার নোট থাকে এবং এখন যদি তা বিক্রি করতে চান, তাহলে পুরোনো ১০ টাকার নোটের দাম হতে পারে ২০ থেকে ২৫ হাজার টাকার বেশি।
No comments:
Post a Comment