Information News Bangla This blog has been created to share various articles, news, news etc .Our blog publishes news ,article, current news in both English and Bengali. Various articles are published here.In addition to news articles, art galleries and shopping sites have been created here. By visiting the shopping site, you can see different types of shopping items. In the art gallery, you can see the eight of the different artists who have published different items.

Breaking

Tuesday, February 2, 2021

Union Budget 2021: চেন্নাই পেল ৬৩ হাজার কোটি! বাজেটে কলকাতার মেট্রো প্রকল্পের নামও নিলেন না নির্মলা সীতারমণ

চেন্নাই, বেঙ্গালুরু, কোচি এমন কি নাগপুরও রয়েছে৷ কিন্তু কলকাতার েমট্রো প্রকল্পের জন্য বাজেটে প্রায় কোনও ঘোষণাই করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
চেন্নাই মেট্রো প্রকল্পের ফেজ-১-এর জন্য ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা সীতারমণ৷ এর ফলে এই প্রকল্পের কাজে অনেকটাই গতি আসবে৷ প্রসঙ্গত এ বছরই পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে৷
একই ভাবে বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ১৪,৭৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
নাগপুর মেট্রোর দ্বিতীয় দফার কাজের জন্য ৫৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী৷

২০৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নাশিক মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য৷
আবার কোচি মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ১৯৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷
এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রো ছাড়াও নোয়াপাড়া- ব্যারাকপুর, নোয়াপাড়া- বিমানবন্দর, জোকা- মাঝেরহাট সহ বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের কাজ চলছে৷ কিন্তু কোনও প্রকল্পের জন্যই নতুন করে কোনও অর্থ বরাদ্দ করেননি অর্থমন্ত্রী৷ শোনা যায়নি নতুন কোনও প্রকল্পের প্রস্তাবও৷


No comments:

Post a Comment