Information News Bangla This blog has been created to share various articles, news, news etc .Our blog publishes news ,article, current news in both English and Bengali. Various articles are published here.In addition to news articles, art galleries and shopping sites have been created here. By visiting the shopping site, you can see different types of shopping items. In the art gallery, you can see the eight of the different artists who have published different items.

Breaking

Tuesday, March 16, 2021

আধার কার্ডে মোবাইল নম্বর বদলাবেন কী করে? জানুন সহজ উপায়

নম্বরে। সেই OTP যাচাই করেই কোনও কাজ সম্পূর্ণ করতে পারবেন। তাই আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরটা সত্যিই গুরুত্বপূর্ণ।

এখনকার দিনে যে কোনও অফিসিয়াল কাজ মানেই আধার কার্ড মাস্ট। এই আধার কার্ডের সঙ্গেই সংযুক্ত আপনার মোবাইল নম্বর। তাই আধারের সম্পর্কিত যে কাজই করবেন, প্রথম মেসেজ নোটিফিকেশনটা আসবে আপনারই স্মার্টফোনে।
 

শুধু তাই নয়, এই সংক্রান্ত যে কোনও কাজে OTP আসবে আপনারই নম্বরে। সেই OTP যাচাই করেই কোনও কাজ সম্পূর্ণ করতে পারবেন। তাই আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরটা সত্যিই গুরুত্বপূর্ণ।
 

কিন্তু অনেক সময়েই আমরা ফোন নম্বর বদল করি। নতুন সিম, নম্বর নিই। বা পুরনোটা দিয়ে দিই অন্য কাউকে। খুবই স্বাভাবিক। কিন্তু সেই নম্বর যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্কড হয়, সেক্ষেত্রে কী করবেন?

চিন্তা নেই। নিশ্চিন্তভাবেই বদলাতে পারবেন নম্বর। প্রক্রিয়াটিও বেশ সহজ। আধার কার্ডে নতুন নম্বর আপডেট করার জন্য রইল সহজ টিপস।
1
নিকটকম আধার কেন্দ্রে যান। বলাই বাহুল্য, সঙ্গে আধার কার্ড অবশ্যই রাখবেন। সবচেয়ে কাছের আধার কেন্দ্র কোথায় জানেন না? যান UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই প্রথম পেজে রয়েছে Locate Nearest Center-এর অপশন।

2
আধার কেন্দ্রে Add and update mobile number অপশনটি সিলেক্ট করবেন। এর জন্য আপনাকে ৫০ টাকা পরিষেবা মাশুল দিতে হবে।

3
আপনার ফোন নম্বর আপডেটের প্রক্রিয়া কত দূর এগোল তা জানাও খুব সহজ। ফোন করতে হবে ১৯৪৭ নম্বরে।

No comments:

Post a Comment