Information News Bangla This blog has been created to share various articles, news, news etc .Our blog publishes news ,article, current news in both English and Bengali. Various articles are published here.In addition to news articles, art galleries and shopping sites have been created here. By visiting the shopping site, you can see different types of shopping items. In the art gallery, you can see the eight of the different artists who have published different items.

Breaking

Wednesday, March 17, 2021

সারাক্ষণ মোবাইল দেখেন ? নিজের অজান্তেই করে ফেলছেন শরীরের বড় ক্ষতি

সারাক্ষণ মোবাইল ফোনে বা কম্পিউটারে চোখ রাখাই এই প্রজন্মের নতুন হাল ফ্যাশন। তবে শুধু ফ্যাশন বললে ভুল হবে। কাজের প্রয়োজনেও আজকাল ডিজিট্যাল মাধ্যমে সব সময় চোখ রাখা ছাড়া উপায়ও থাকে না। কিন্তু এর ফলে ক্ষতি হচ্ছে আপনার চোখ ও শরীরের। মস্তিস্কতেও পড়ছে চাপ। তবে কয়েখটি সহজ উপায়ে মুক্তি পাওয়া যেতে পারে এই সমস্যা থেকে।
দিনে বেশ কয়েকবার চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। বাইরে থেকে এসে অথবা কম্পিউটারে বসে একটানা কাজের করার ফাঁকে চোখে জলের ঝাপটা দিন। এই কাজটাকে অভ্যেসে বদলে ফেলুন
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে 'নাইট মোড' বা 'ওয়ার্ম মোড' থাকে। এই অপশনটি অন করলেই ফোনের স্ক্রিনের রঙ বদলে যায়। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কম থাকে। এর ফলে আপনার চোখ কিছুটা হলেও ক্ষতিকর রশ্মির হাত থেকে রেহাই পাবে। কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ম গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। এতে আরাম পাবেন।
বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যেস থাকলে এখুনি বদলে ফেলুন। কারণ, শুয়ে মোবাইল দেখলে চোখের সঙ্গে দূরত্ব সমান থাকে না। চোখের পেশিগুলির উপরেও চাপ পড়ে। বেশিদিন এই অভ্যাস বজায় রাখলে প্রভাব পড়ে চোখে। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। হতে পারে মাথা ব্যাথাও। তাই মোবাইল দেখুন বসে। শুয়ে শুয়ে একেবারেই নয়।photo
বাসে ট্রেনে যাতায়াত করার সময় যতটা সম্ভব চোখ মোবাইল থেকে দূরে রাখুন। কারণ এই সময় বাসের ঝাঁকুনির সময় মোবাইল দেখলে চোখের উপর প্রভাব পড়তে পারে। চেষ্টা করুন খুব প্রয়োজন না হলে এই সময়টুকু মোবাইল না দেখার। এতে চোখের ক্ষতি অনেকটাই কমবে

No comments:

Post a Comment